জ্বর - ডিপথেরিয়া

[ আর্টিকেলটি পড়া হয়েছে 50 বার ]

Category : Fever




ডিপথেরিয়া একটি জীবাণু ঘটিত ব্যাধি। ব্যাসিলাস ডিপথেরিয়া
বা করিনি ব্যক্টেরিয়াম ডিপথেরিয়া নামক জীবাণু দ্বারা সংঘঠিত হয়। এটি একটি ছোঁয়াচে রোগ।
ছোঁইয়াচ লাগার ৬/৭ দিনের মধ্যে এটি প্রকাশ পায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির থু
থু  এর সাথে জীবাণু থাকে বলে থু থু এর
মাধ্যমে ছড়ায়। বয়ষ্ক লোকদেরও এই রোগ হয়ে থাকে। গলার মধ্যেই এই রোগ অধিক হয়। তবে
গলার অভ্যন্তরে ভাগের পিছনের দিকে ল্যারিংস, নাক, মধ্য কান প্রভৃতি স্থানেও
ইনফেকশন হয়ে থাকে। রোগ-জীবাণু এই সব স্থানে প্রদাহের সৃষ্টি করে এবং টক্সিন তৈরী
করে সর্ব শরীরে ছড়িয়ে দেয়। তালুমূল বা গলায় রোগ জীবাণু প্রদাহের সৃষ্টি  করলে ঐ স্থান হতে রস নিসৃত হয় এবং জমে যায়।
গলার দেয়াল, আলাজিহ্বা , নাক ও কন্ঠনালীতে হতে পারে। কিন্তু টনসিলাইটিজে শুধু
টনসিলে সাদা পুঁজের মত পাতলা আবরণী দেখ যায়। তাই টনসিলাইটিজ এর সাথে ডিপথেরিয়ার
ভ্রম বা ভুল হতে পারে।



লক্ষণঃ



১। প্রথম অবস্থায় রোগীর সর্দি হয়, জ্বর জ্বর বোধ হয়। পরে
গলায় ব্যথা হয়। জ্বরের তাপমাত্রা ১০৪° ডিগ্রী পর্যন্ত উঠতে পারে।



২। গলায় ব্যাথা ও ভিতরে প্রদাহ অনুভূত হয়।



৩। কোন কিছু খাবার সময় মনে হয় যেন গলায় কিছু আটকে আছে,
কিন্তু গিলিতে খুব কষ্ট হয়।



৪। আক্রান্ত স্থানটি লাল দেখায়। ধীরে ধীরে টনসিলের উভয়
পার্শ্বে দুধের সরের মত দাগ পড়ে এবং এগুলি একত্রে একটি বড় পর্দার সৃষ্টি করে।



৫। শ্বাসগ্রহনে খুব কষ্ট হয়। ঠিকমত অক্সিজেন গ্রহন করতে
পারে না বলে হাতের লক্ষ, কানের লতি ইত্যাদি নীলাভ হতে পারে।



৬। গলার বাহিরে চোয়ালের নীচের গ্লান্ডগুলি ফুলে যায় ও
ব্যথা হয়।



৭। রোগীর দুর্বলতা থাকে।



৮। নাকে আক্রান্ত রোগীর নাক দিয়ে পুঁজ ও শ্লেষ্মা পড়ে।



৯। হাতের নাড়ী দ্রুত চলে। প্রস্রাব কমে যেতে পারে।



১০। লেরিঞ্জিয়াল ডিপথেরিয়ার রোগি ফ্যাস ফ্যাস করে কথা
বলে।



 



জ্বর প্রায়ই খুব বেশী হয় না। গলার মধ্যে পর্দা
পড়াই এই রোগের প্রধান লক্ষণ। এই রোগের পরিণতি খারাপ, তাই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে
বিশেষজ্ঞ চিকিৎসক কে দেখাতে হবে। মনে রাখা উচিত চিকিৎসায় দেরি হলে রোগীর
প্রাণাশংকা দেখা দিতে পারে।








কীভাবে রোগী দেখাবেন ?

অনলাইনে এপয়েন্টমেন্ট, হটসএপে রোগী দেখা, কুরিয়ারে ঔষধ

01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp