[ আর্টিকেলটি পড়া হয়েছে 68 বার ]
Category : Skin
নানাভাবে রক্ত দূষিত হয়ে ফোঁটা হয়ে থাকে। প্রদাহ হতে ফোঁড়া ও পূঁজ, কার্বাঙ্কল, গ্যাংরিন প্রভৃতি উৎপন্ন হয়। শরীরের যে কোন যায়গায় ফোঁড়া হতে পারে। স্টেপটোকক্কাস বা ষ্ট্যাফাইলোকক্কাস জীবানুর আক্রমণে এটা হয়। শরীরের চামড়ার নীচে সেবোশাস গ্ল্যান্ড অবস্থিত। ঐ গ্ল্যান্ড যখন জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন তাতে প্রদাহ হলে তাকে বয়েল বলে। এরপর চিকিৎসা না হলে কয়েকদিন পর প্রদাহিত স্থান যখন পাকে ও পুঁজ হয়, তখন তাকে এবসেস বলে।
প্রদাহিত স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারীতে সূক্ষ্ম শিরাসমূহ রক্তপূর্ণ হয়ে স্বাভাবিক আকৃতি অপেক্ষা প্রসারিত হয়ে বেদনা অনুভূত হয়। প্রথমে প্রদাহের স্থানে খুব বেশী রস জমে এবং ঐ স্থান ফুলে উঠে। যতক্ষন প্রদাহ থাকে, পুঁজ হয় না, ততক্ষন প্রসারিত ছোট ছোট ধমনী ও সুক্ষ্ম সুক্ষ্ম শিরাসমূহের মধ্যে পার্শ্বস্থ অপেক্ষা রক্ত অধিক বেগে প্রবাহিত হয়, এই জন্য প্রদাহের স্থান লাল বর্ণ হয়। আমাদের শরীরের রক্ত গরম। প্রদাহের স্থানে রক্ত বেশী জমা হয় এবং দ্রুত প্রবাহিত হওয়ায় আক্রান্ত স্থান উত্তপ্ত হয়।
ফোঁড়ার আকার মটর দানা হতে অন্ডের মত হতে পারে। আক্রান্ত স্থান প্রথমে স্ফীত হয়ে তাতে প্রদাহ এবং বেদনা হয়; ক্রমে স্ফীতি কঠিন হয় এবং তাতে ধীরে ধীরে পুঁজ জন্মে। পুঁজ জন্মালে তাতে দপদপ বেদনা হয়।
লক্ষণঃ
১। আক্রান্ত স্থান ফুলে উঠে এবং প্রদাহ হয়।
২। প্রদাহ হয়ে জ্বর হতে পারে।
৩। জ্বরের জন্য মাথা ব্যথা থাকতে পারে, প্রস্রাব লাল হয়।
৪। এবসেস হলে অর্থাৎ রক্ত বিষাক্ত হয়ে সেপটিক হলে জ্বর প্রবল হতে পারে। আক্রান্ত স্থান দপ দপ করে এবং টাটায়।
৫। নাড়ীর গতি অত্যন্ত দ্রুত হয়।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp