ঋতু - রোধ , রজঃরোধ, মাসিক বন্ধ, Amenorrhoea

ঋতু - রজঃরোধ, মাসিক বন্ধ

[ আর্টিকেলটি পড়া হয়েছে 75 বার ]

Category : gynecology, Teenage


প্রতি ২৮ (আঠাশ) দিন অন্তর, ৩-৫ দিন স্থায়ী, ১৫০-২৫০মিলি পরিমাণ ঋতুস্রাব
হওয়াই স্বাভাবিক। স্বাভাবিক ভাবে একজন স্বাস্থ্যবতী স্ত্রীলোকের ২৮/২৯ দিন পরপর মাসিক অর্থাৎ
ঋতুস্রাব হয়। ১৩/১৪ বছর বয়স হতে শুরু করে ৪৫/৫০ বছর বয়স পর্যন্ত
নিয়মিতভাবে এই স্রাব হয়। প্রতি ২৯ দিনের চন্দ্র মাসে একবার হয়। গর্ভ সঞ্চার
হলে ঋতুস্রাব বন্ধ থাকে। গর্ভসঞ্চার হয় নাই অথচ মাসিক বন্ধ থাকলে একে রোগ
বলে ধরতে হবে। যদি ৩৫-৪০ দিনের বেশী বা কয়েকমাস ঋতু বন্ধ থাকে তখন তাকে ঋতু - রোধ , রজঃরোধ বলে। অনেকের অল্প দিন পর পর অধিক ঋতুস্রাব হয়, আবার অনেকের অনেক
দিন পর পর বা অনিয়মিতভাবে মাসিক হতে দেখা যায়। যৌবনের শুরুতে ও শেষ পর্যায়ে
"অনিয়মিতভাবে ঋতুস্রাব" রোগ বলে মনে করা হয় না। তবে মধ্যম বয়সে এমন দেখা
গেলে তা রোগ বলে গণ্য করা হয়। নানা কারণে এই স্রাব ঠিকমত হয় না। কখনও দেরী হয় কখনও বা দ্রুত হত।

কারণঃ
১। রক্তশূন্যতা একটি অন্যতম কারণ।
২। ডিম্বকোষ থেকে ডিম্ব নিঃসরন ঠিকমত হয় না।
৩। হরমোনের অভাব - একটি প্রধান কারণ।
৪। জরায়ু বা ডিম্বকোষের রোগ থেকে হতে পারে।
৫। দেহের স্বাভাবিক ক্ষমতা, পুষ্টি ও দেহের পূর্ণ গঠনের অভাবে হতে পারে।
৬। গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগে হতে পারে।
৭। শোক, ক্রোধ, দুঃখ, চিন্তা, উদ্বেগ, ভয় পাওয়া ইত্যাদি কারণে হতে পারে।

লক্ষণঃ
১। রক্তস্রাব হঠাৎ বন্ধ হয়ে যায়। ৫০/৬০ দিন হয় না । কখনো কয়েকমাস হয় না।
২। ঋতু শুরু হলে তা ২-৩ দিন বা  ২৫/১৬ দিন ধরে চলতে থাকে, ঠিকমত বন্ধ হয় না। বা খুবই অল্প পরিমাণে হয়।
৩। কখনো ১৫/২০ দিন বন্ধ থেকে ফোঁটা ফোঁটা ঋতু হতে পারে।
৪। কখনো কখনো ঠিকমত না হয়ে নানা রকম গোলমাল রোগীর মধ্যে দেখা যায়।
৫। মাসিকের পূর্বে বা পরে সাদা আঠাল স্রাব বের হয়।
৬। মাথাব্যথা বা বমিভাব বা গা ম্যাজ ম্যাজ করে।
৭। কখনো ঘুমের অসুবিধা দেখা দেয়।




আপনি কি এই ক্যাটাগরির আর্টিকেল দেখত চান?

Category: Teenage
Article : 1
1. . কিশোর কিশোরী দের মুখে ব্রন হবার অন্যতম কারণ [ 328 ]


কীভাবে রোগী দেখাবেন ?

অনলাইনে এপয়েন্টমেন্ট, হটসএপে রোগী দেখা, কুরিয়ারে ঔষধ

01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp