শিরা স্ফীতি ( ভেরিকোজ ভেইন )

[ আর্টিকেলটি পড়া হয়েছে 169 বার ]

Category : Vein


রক্তের শিরা বিশেষ করে যার মাধ্যমে রক্ত হার্টে ফিরে যায়, সেই শিরার এঁকে বেঁকে ফুলে উঠা অবস্থাকে ভেরিকোজ ভেইন বলে। পুরুষের তুলনায় মহিলাদের এই রোগ বেশী হয়। শরীরের যে কোন শিরায় এই সমস্যা হতে পারে তবে, সাধারণত পায়ে দেখা যায়। হাতে বা অন্যত্র হতে পারে।

কারণঃ
১। রক্তের শিরার মধ্যে যে ভালব থাকে সেই ভালব খারাপ থাকলে বা সমস্যা হলে।
২। অধিক সময় দন্ডায়মান বা একস্থানে বসে থাকলে অথবা অন্য কোন কারণে শিরায় রক্ত সঞ্চয় হলে, শিরার টিস্যু সকলের শৈথিল্য প্রযুক্ত শিরা সকল স্ফীত হয়ে রক্ত জমে যায়। কখনো কখনো তাতে ক্ষতও হয়।
৩। গর্ভবতী মহিলাদের পেটে অনবরত চাপ পড়ার কারণে সাময়িক ভেরিকোজ হতে পারে।
৪। যাদের ডীপ ভেইন থ্রম্বোসিস তাদের এই রোগ হবার সম্ভাবনা অনেক বেশী।
৫। অনেকসময় বংশগত কারণ থাকতে পারে।

লক্ষণঃ
১। শিরা এঁকেবেঁকে আস্তে আস্তে মোটা হয়ে ফুলে উঠে ও খুব নীল বর্ণ ধারণ করে।
২। উক্ত স্থানে আঘাত লাগার মত ব্যথা হয়।

সতর্কতাঃ
পায়ে দীর্ঘদিন এই রোগে ভুগলে পায়ের চামড়ার রং পরিবর্তন হয়। দীর্ঘদিন ধরে ভুগলে ভেরিকোজ আলসার বা ঘা তৈরী হয়। ভেরিকোজ আলসার থেকে প্রচন্ড রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।






কীভাবে রোগী দেখাবেন ?

অনলাইনে এপয়েন্টমেন্ট, হটসএপে রোগী দেখা, কুরিয়ারে ঔষধ

01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp