[ আর্টিকেলটি পড়া হয়েছে 133 বার ]
Category : skin, Infectious Disease
পানি বসন্ত শ্লেষ্মাবাহিত একটি সংক্রামক ব্যাধি। “ভেরিসিলা ভাইরাস” বা “চিকেন পক্স ভাইরাস” এই রোগের মূল কারণ।
শীতকালের শেষ দিকে বা বসন্তকালে এই রোগের প্রাদূর্ভাব
বেশী হয়। অনেক সময় এই রোগ মহামারি আকারে ছড়ায়। এটি জাত বসন্তের মত তত মারাত্মক রোগ
নয়, তবে কষ্টদায়ক। পানি বসন্তে মৃত্যুর সংখ্যা নগন্য।
লক্ষণ অনুসারে পানি বসন্ত দুই প্রকারঃ
১. সিম্পল টাইপ ( Simple Type)
২. একিউট টাইপ (Acute Type)
সাধারন পানি বসন্তঃ
১। অল্প জ্বর হয়ে গুটি বের হয়।
২। গুটি বের হয়ে গেলে জ্বর ছেড়ে যায়।
৩। জ্বরের তাপমাত্রা ১০০ ডিগ্রীর উপরে হয় না।
কঠিন পানি বসন্তঃ
১। কঠিন আকারের পানি বসন্ত জাত বসন্তের চেয়ে কষ্টদায়ক।
২। শরীরের তাপমাত্রা ১০৩°/১০৪° ডিগ্রী পর্যন্ত হয়।
৩। জ্বর আসার সময় কম হয় কিন্তু সহজে ছাড়তে চায় না।
৪। গা, হাত, পা ভীষণ ব্যথা করে।
৫। ২/৩ দিন পর সারা শরীরে পানি বসন্ত বের হয়।
৬। গুটিগুলিতে পানি জমে এবং পরে শুকিয়ে যায়।
৭। বুকে দোষ দেখা দিলে সহজে জ্বর ছাড়ে না।
রোগ নির্ণয়ঃ
সামান্য জ্বরের সাথে শ্লেষ্মা, সর্ব শরীরে ব্যথা এবং পরে
গুটি দেখা দেয়। গুটিগুলি প্রথমে বুকে ও পিঠে বের হয় এবং পরে ধীরে ধীরে হাতে, পায়ে
ও মুখমন্ডলে বিস্তার লাভ করে। ৩/৪ দিন পরে ঝাঁকে ঝাঁকে বের হয় এবং গুটির মধ্যে
পানি থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা টীকা দিয়ে বসন্ত নির্মূল হয়েছে বলে দাবী করছে।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp